Skip to content

প্রতিদিন সকাল ১১:৩০ – রাত ১১টা

হাঁড়িবাঙালি রান্নাঘর

২০১৮ সাল থেকে

নানির খাতা থেকে শুরু

রুবিনা আপা নানির হাতে লেখা রেসিপির খাতা নিয়ে ধানমন্ডিতে দশ টেবিলের একটা দোকান খুলেছিলেন। আজ সত্তর জন বসেন, কিন্তু খাতাটা এখনো রান্নাঘরের তাকে।

যেভাবে রাঁধি

চারটা নিয়ম

সকালের বাজার

প্রতিদিন ভোর ছটায় কারওয়ান বাজার। যা তাজা পাওয়া যায়, সেদিন তাই রান্না।

ঢিমে আঁচ

মাংস মাটির হাঁড়িতে চার ঘণ্টা, ডাল কাঠের চুলায়। তাড়াহুড়া নেই।

শিলে বাটা

মশলা আর ভর্তা মেশিনে নয়, শিলপাটায় বাটা। স্বাদের পার্থক্যটা সেখানেই।

যত্নে পরিবেশন

কাঁসার থালা, মাটির ভাঁড়, আর জিজ্ঞেস করে আবার ভাত।

রান্নাঘরে চোদ্দজন

বাবুর্চি জামাল ভাই কাচ্চির হাঁড়ি সামলান পঁচিশ বছর ধরে। ভর্তা বাটেন শিউলি খালা, তাঁর হাতের শুঁটকি ভর্তার জন্য লোকে লাইন দেয়।

একদিন খেতে আসুন